Logo

দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১১২টির দর বেড়েছে। বুধবার সর্বোচ্চ দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৩০ শতাংশ। আর ১ টাকা ৮০ পয়সা বা ৮.৫৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড।

তালিকায় শীর্ষ উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, লাভেলো আইসক্রিম, বিডি থাই এ্যালুমিনিয়াম, সোনালী লাইফ ইন্সুরেন্স, ইভিন্স টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস এবং কাট্টলী টেক্সটাইল লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬