Logo

এবি ব্যাংক লিড ব্যাংক হিসেবে ভোলা জেলায় স্কুল ব্যাংকিং সম্মেলন করেছে

লিড ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পিএলসি. লিড ব্যাংক হিসেবে গত ৯ই মার্চ, ২০২৪ তারিখে ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সে জেলার ২৪টি স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে স্কুল ব্যাংকিং একটি চমৎকার ধারণা।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল মহসীন, পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং সভাপতিত্ব করেন জনাব শওকত আজিজ, এসইভিপি এন্ড চীফ বিজনেস অফিসার, এবি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক এবং এবি ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬