Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৪৫টির দর বেড়েছে। মঙ্গলবার সর্বোচ্চ দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস. এস. স্টিলের শেয়ার দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৮.২৭ শতাংশ।

আর ১ টাকা বা ৫.৮৮ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষ কোম্পানিগুলো হলোঃ- আরামিট লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬