Logo

একীভূত লাইসেন্স পেল ৩ অপারেটর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীন ফোন ও রবি আজিয়াটাকে অপর মোবাইল অপারেটর রাষ্ট্রায়ত্ত টেলিটকের সাথে একীভূত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এখন থেকে একই লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের ওয়্যারলেস মোবাইল সেবা দিতে পারবে অপারেটররা।

লাইসেন্স একীভূতকরণের ফলে গ্রামীণফোন, টেলিটক ও রবি পূর্বের টু-জি, থ্রি-জি, ফোর-জি প্রযুক্তি এবং তরঙ্গ ফি’র জন্য আলাদা লাইসেন্স এবং নির্দেশিকার পরিবর্তে সব বিষয়কে এক লাইসেন্সের আওতায় আনা হয়েছে। ফলে আধুনিক উচ্চগতির ইন্টারনেট পাবে মোবাইল অপারেটররা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬