Logo

ফেনীর ছাগলনাইয়ায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার অনুদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিপুল পরিমাণ সার বিতরণ করেছে।

আজ সোমবার (১১ মার্চ ২০২৪) ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এই সার বিতরণ করেন।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন।

ব্যাংকের ছাগলনাইয়া শাখা প্রধান মোঃ বাহার উদ্দিন, বারৈয়ারহাট শাখা প্রধান মোঃ নিজাম উদ্দিন, আবদুর রহিম পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬