Logo

রংপুরে নারী উদ্যোক্তাদের বিজয়মেলা উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পিএলসি. নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে রংপুরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাগণের মাঝে সনদ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ বিতরণ করা হয়।

রোববার (১০ মার্চ ২০২৪) তারিক আফজাল, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক পিএলসি.- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী পরিচালক, রংপুর অফিস, বাংলাদেশ ব্যাংক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিতা দাস গুপ্তা, জাতীয় সমন্বয়কারী, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এজেন্টগণ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬