Logo

৫ বছর বন্ধ থাকায় পর পিপলস লিজিংয়ের লেনদেন শুরু

পিপলস লিজিং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের লেনদেন প্রায় ৫ বছর বন্ধ থাকায় পর শুরু হয়েছে। রোববার থেকে দেশের ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) কোম্পানিটির শেয়ারের লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৩ টাকা দরে শেয়ার লেনদেন শুরু করে। লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যে কোম্পানিটির ৪০ হাজার ১৮৬টি শেয়ার ১২ বারে হাতবদল হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ মার্চ) ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় ১০ মার্চ থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে কোম্পানির শেয়ারের লেনদেন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছিল ডিএসই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬