Logo

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ ৭ মার্চ উপলক্ষে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ এবং সে চেতনায় সৃজনশীল কর্মে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ছেলেমেয়েদের মাঝে চিত্রাঙ্কন, আবৃতি, দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এবং অন্যান্য’র মধ্যে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন ও আবু নাসের মোহাম্মদ মাসুদসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া- রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষ থেকেও ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬