Logo

রোববার লেনদেনে ফিরবে পিপলস লিজিং

পিপলস লিজিং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন রোববার শুরু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি পরিচালনা পর্ষদ সভায় ১০ মার্চ থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে কোম্পানির শেয়ারের লেনদেন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছিল ডিএসই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬