শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (৪ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে।
কোম্পানিগুলো হলো: গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড, রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন আগামী মঙ্গলবার (৫ মার্চ) শেষ হবে। প্রতিষ্ঠানগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার (০৬ মার্চ)। আর রেকর্ড ডেটের দিন প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ থাকবে।