Logo

সূচকের পতনেও ডিএসইতে বেড়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। বুধবারে থেকে টাকার পরিমানে লেনদেন বেড়েছে অনেকটাই। ডিএসইতে এদিন ৯১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৮ টির, কমেছে ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে এসেছে।তাছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে।

দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৫৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬