Logo

৫ দফা দাবিতে সিলেটে অনিদিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট

পরিবহন ‘ধর্মঘট’
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গ্যাস সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেট জেলাজুড়ে এ কর্মসূচি পালান করতে দেখা গেছে শ্রমিকদের।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি জানান, দীর্ঘদিন থেকে সিলেটের সিএনজিচালিত গ্যাস পাম্পগুলোতে অনুমোদিত লোড শেষ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালকরা। এ জন্য প্রতিদিন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বিগত কয়েক বছর থেকে গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের জানানোর পরও সমাধান হচ্ছে না।

তিনি আরও জানান, প্রশাসন থেকে শুরু করে সিলেটের বিভিন্ন মহলে আমরা এই সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি, বৈঠক করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। সর্বশেষ রবিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলায় সিএনজিচালিত সব যানবাহনের সিএনজি লোডিংয়ে সব সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে মানববন্ধন করেন পরিবহন শ্রমিকরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬