Logo

সাকিবদের হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি ফরচুন বরিশাল। তবে ম্যাচ কখনো নাগালের বাইরে যেতে দেয়নি দলটি। দায়িত্বশীল ইনিংস খেলেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাকে ভালো সঙ্গ দিয়েছেন সৌম্য সরকার এবং কাইল মেয়ার্স। এই ৩ জনের ব্যাটে সহজেই লক্ষ্য পেরিয়ে গেছে তামিম ইকবালের দল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। রংপুরের দেয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বরিশাল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬