Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ফান্ডটির ইউনিট দর গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

আর ৫ টাকা বা ৯.৮২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস, মুন্নু ফেব্রিকস, মনোস্পুল পেপার, নাভানা সিএনজি, ফাইন ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬