Logo

জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

তেলের দাম কমেছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সবশেষ কার্যদিবসে প্রায় ৩ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। নিম্নমুখী হয়ে পড়েছে সাপ্তাহিক বাজারদরও। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর সিদ্ধান্ত আরো পেছানোর আশঙ্কায় এমন দরপতন দেখা দিয়েছে। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২ ডলার ৫ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৬২ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ১২ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ৪৯ সেন্টে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬