Logo

দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্প্রতিবার কোম্পানিটির শেয়ার দর গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর বেড়েছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। আর ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল, এস্কয়ার নিট, কাট্টালি টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, হামিদ ফেব্রিকস, গোল্ডেন সন এবং উত্তরা ব্যাংক পিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬