Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। আজ সর্বোচ্চ দর কমেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্প্রতিবার কোম্পানিটির শেয়ার দর গেল কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৬.৮২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ার দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৬.৫৪ শতাংশ। আর ১৩ টাকা ৬০ পয়সা বা ৬.৯৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো:- আইটি কনসালটান্টস, জিএসপি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্কস, বেস্ট হোল্ডিংস, ইন্টারন্যাশনাল লিজিং, অগ্ণি সিস্টেমস এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬