Logo

সূচক ও লেনদেনের ব্যাপক পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি লেনদেন অনেকটাই কমেছে। মঙ্গলবার ডিএসইতে ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯২ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৮৪ টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির।

সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে নেমে আসে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৫৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬