Logo

মুন্নু সিরামিকের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মুন্নু সিরামিকের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে থাকা কোম্পানিটির ৮৯ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ারের মধ্যে ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একেচেঞ্জে ঘোষণা দেওয়া এই শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমে সম্প্রতি বিক্রি করেছে সংস্থাটি।

১৯৮৩ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট শেয়ারের ৩৯ দশমিক ৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬