Logo

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেনে অংশ নেওয়া ২৪৫ কোম্পানির শেয়ার দর কমেছে। সোমবার দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোমবার সাফকো স্পিনিংয়ের শেয়ারদর গেল কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৬৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো:- সিকদার ইন্স্যুরেন্স, আফতাব অটো, ইনটেক লিমিটেড, এনভয় টেক্সটাইল, মিথুন নিটিং, ফু-ওয়াং সিরামিক এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬