Logo

আজও ডিএসইতে সূচক ও লেনদেনের পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি লেনদেন অনেকটাই কমেছে। এদিন ডিএসইতে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৭ টির, কমেছে ২৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে নেমে আসে।

তাছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫০ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬১ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬