Logo

জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং সম্পন্ন

জিপিএইচ ইস্পাত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৗশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২।

কোম্পানির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সময়ের প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬