Logo

পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পরীক্ষা খারাপ হওয়ায় সাফিয়া তাসনিম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার বেলা দেড়টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যে কোনো সময় স্থানীয় কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসনিমের বাবা শামীম হায়দার মারা যাওয়ায় তার মা মাহমুদা বেগমের সঙ্গে টঙ্গীর কলেজগেট এলাকার সাজেদুল আলম রিয়াদের বাসায় ভাড়া থাকতো তারা। প্রাথমিকভাবে জানা গেছে পরীক্ষা খারাপ হওয়ায় সাফিয়া আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬