Logo

শেষ কর্মদিবসেও ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ (১৫ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯২ টির, কমেছে ২৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির।

বৃহস্প্রতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে নেমে আসে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৮২ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৮২ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর গেল কর্মদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬