Logo

ফিলিপাইনে স্বর্ণখনিতে ধস, নিহত ৫৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি স্বর্ণখনিতে ধসে সেখান থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন।

দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি রোববার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

রয়টার্সকে এডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৬৩ জন মানুষ।’

‘ওই এলাকায় থেকে ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬