Logo

শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

লভ্যাংশ ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

বে-মেয়াদী শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। রোববার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ফান্ড ম্যানেজার সূত্র মতে,৩১ ডিসেম্বর,২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৩৭ পয়সা।

একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১১ টাকা ৯৯ পয়সা। গত বছর ছিলো ১২ টাকা ১১ পয়সা। অপরদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১১ টাকা ৮৪ পয়সা। গত বছর ছিলো ১১ টাকা ৯৫ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬