Logo

ব্লক ৩৬ কোটি টাকার লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানির মোট ৩৬ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি গ্রামীণফোনের ২ কোটি ২৪ লাখ ১৭ হাজার, দ্বিতীয় স্থানে ফরচুন সুজের ৫ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ও তৃতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-কর্ণফুলী ইন্সুরেন্সের ১ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৬৯ লাখ ১৮ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫২ লাখ ৬ হাজার, রূপালী ব্যাংকের ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ২৩ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার এবং রবি আজিয়াটা লিমিটেডের ১ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬