Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে জেনেক্স ইনফোসিস

জেনেক্স ইনফোসিস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেড গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির সমাপ্ত সময়ের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমস এবং স্টক ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬