Logo

গেল সপ্তাহে দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৩৪০টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে, ১৮টির দর অপরিবর্তিত ছিল এবং ১৩টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০.১০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ ফাইন্যান্স ৩৬.৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৩৫.১৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ৩১.৫৬ শতাংশ, এবি ব্যাংক ৩০.৭৭ শতাংশ, এডভেন্ট ফার্মা ২৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ২৫.১৩ শতাংশ, উত্তরা ফাইন্যান্স ২৫.১০ শতাংশ, মুন্নু ফেব্রকিস ২২.৯৮ শতাংশ এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ২২.৮২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬