Logo

বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৩৯ লাখ ৮৯ হাজার ৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২৪৭ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১৭.৪৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯ লাখ ৮০ হাজার ২১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৯ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৬ শতাংশ।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয় ২১৮ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মা ২০২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংক ১৮৩ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার, অলিম্পিক অ্যাক্সেসরিজ ১৭৫ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার, ফরচুন সুজ ১৭৩ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকার, মালেক স্পিনিংয় ১৬০ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেড ১৫০ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬