Logo

বিজয়ের ভাষণে যা বললেন ইমরান খান

ইমরান খান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ের ভাষণ দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান।

জেলে থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো এক ভিডিও বার্তা নিজের ভেরিফায়েড পেজ এক্সে (সাবেক টুইটার) তিনি পোস্ট করা হয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের উদ্দেশে এআই দিয়ে তৈরি বার্তায় ইমরান খান বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে পিটিআই সমর্থকদের ব্যাপক জনসমর্থন দেখে সবাই হতবাক হয়েছে। নওয়াজ শরিফ ‘ছোটলোক’। কোনো পাকিস্তানি তাকে গ্রহণ করবে না।

তিনি বলেন, আমার বন্ধু পাকিস্তানিরা, আপনারা ইতিহাস তৈরি করেছেন। আমি আপনাদের জন্য গর্বিত এবং আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহর শুকরিয়া করি।

পিটিআই নেতা বলেন, এখন কেউ আমাদের আটকাতে পারবে না। আপনারা চিন্তা করবেন না, উদযাপন করুন এবং আল্লাহর শুকরিয়া করুন। দুই বছরের নিপীড়ন ও অবিচারের পরও আমরা দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছি। ইমরান খান বলেন, ভোটের দিন ভোটারদের ব্যাপক উপস্থিতি নওয়াজ শরীফের লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ব্যাপক উপস্থিতির কারণে লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে নওয়াজের। কোনো পাকিস্তানি তাকে (নওয়াজ শরীফ) বিশ্বাস করে না।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২৬৫ আসনের মধ্যে ২৫০ আসনের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৯টি আসন। স্বতন্ত্রদের অধিকাংশই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত। আর নওয়াজ শরিফের পিএমএন-এল পেয়েছে ৭১টি আসন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬