Logo

সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

সূচক ও লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের শেয়ারবাজারে লেনদেনের রেকর্ড হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪) সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এছাড়া ডিএসইর তিনটি মূল্যসূচকের মধ্যে দুটিই বেড়েছে আজ।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি ৩২ লাখ টাকা ৭ দশমিক ৩৫ শতাংশ বেশি।

ষোল মাস পর ডিএসইতে লেনদেন নতুন রেকর্ড করেছে। এর আগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর এই বাজারে দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ২১০ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। দিনশেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ সামান্য কমেছে। সূচকটি দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬