Logo

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য সাধারণ বিনিয়োগকরীদের ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৮৬ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৪৩ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগমী ৩ মার্চ ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬