Logo

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৫৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৭ পয়সা বা ৮ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ২৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনেটা লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, তিতাস গ্যাস ট্রান্সমিশন, তুং হাই নিটিং, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬