Logo

বেস্ট হোল্ডিংসের লেনদেন শুরু কাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ারবাজারে কোম্পানিটি ‘এন’ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “BESTHLDNG”। আর কোম্পানি কোড ২৯০০৫। কোম্পানিটি ‘ভ্রমন ও অবকাশ’খাতে যুক্ত হবে।

এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। তাতে গত ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বেস্ট হোল্ডিংস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ করে। কোম্পানিটির শেয়ারের ভিত্তিমূল্য ছিলো ৩৫ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬