Logo

স্ট্যান্ডার্ড সিরামিকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর

স্ট্যান্ডার্ড সিরামিকস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক এ কে এম জাহাঙ্গীর খানের শেয়ার হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালকের সর্বমোট ২ লাখ ২৫ হাজার ৪৫০টি শেয়ার উত্তরসূরিদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে।

জানা গেছে, আদালতের জারি করা উত্তরাধিকার প্রমাণপত্র অনুসারে এসব শেয়ার প্রদান করা হবে। উত্তরাধিকার সনদ অনুযায়ী এই উদ্যোক্তা পরিচালকের স্ত্রী বদরুন নাহার খান ২৮ হাজার ১৮১টি শেয়ার, তার মেয়ে জাহানারা ফেরদৌস খান ৩৯ হাজার ৪৫৩টি শেয়ার এবং এই পরিচালকের ছেলে এ কে এম ইমরান খান ৭৮ হাজার ৯০৮টি শেয়ার পাবেন।

এছাড়া, জাহাঙ্গীর খানের আরেক ছেলে এ কে এম আলগমীর খান যিনি একই কোম্পানির পরিচালক তিনি ৭৮ হাজার ৯০৮টি শেয়ার পাবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬