Logo

রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রূপালী ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি, ২০২৪) রংপুরস্থ ভিন্ন জগৎ এ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও কাজী আব্দুর রহমান এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান। এ সময় রংপুর বিভাগের জিএম মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে রংপুর বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬