Logo

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

গুচ্ছ ভর্তি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৯ জানুয়ারি ২০২৪ তারিখে আবেদন শুরুর কথা থাকলেও, অনিবার্যকারণবশত তা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় পরিবর্তিত গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পুনর্নির্ধারণ করে সকলকে জানিয়ে দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬