Logo

আরও ২৩ কোম্পানির ফ্লোর উঠলো

শরীয়াহ কাউন্সিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নতুন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরও ২৩ কোম্পানির ফ্লোর প্রত্যাহার করে নিয়েছে।  গেল ১৮ জানুয়ারি ৩৫ কোম্পানি রেখে সবগুলো কোম্পানির শেয়ার দরের ফ্লোর  প্রত্যাহার করেছিলো কমিশন। ফ্লোর প্রত্যাহারের দুই কার্যদিবসে ব্যাপক পুঁজি হারায় বিনিয়োগকারীরা। আজ ২২ জানুয়ারি সেই ৩৫ কোম্পানি থেকে ১২টি কোম্পানি রেখে বাকি ২৩ কোম্পানির ফ্লোর উঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, যে ১২ কোম্পানি ফ্লোরে থাকবে সেগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং, ব্যাটবিসি, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, গ্রামীন ফোন, ইসলামী ব্যাংক, কেপিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, রেনেটা, রবি এবং এসপিসিএল। আগামীকাল ২৩ জানুয়ারি থেকে উল্লেখিত ১২ কোম্পানি বাদে সকল কোম্পানির শেয়ার ফ্লোর মুক্ত থাকবে।

উল্লেখ্য, আজ যেসব কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেলো সেগুলো হলো: বারাকা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডোরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স অ্যাগ্রো, কেডিএস লিমিটেড, কাট্টলী টেক্সটাইল, মালেক স্পিনিং, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, পদ্মা অয়েল, সাইহাম কটন, শাশা ডেনিমস, সোনালী পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬