Logo

তীব্র শৈত্যপ্রবাহ ৩ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় পাবনা ও নাটোর জেলার প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া লালমনিরহাটে কনকনে শীত আর হিমেল হাওয়ায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করেছে শিক্ষা বিভাগ। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় সোম ও মঙ্গলবার দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে টানা শৈত্য প্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনায় জানায়, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেই জেলায় বিদ্যালয় বন্ধ রাখা যাবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬