Logo

আজ থেকে উঠেছে ফ্লোর প্রাইস : বহাল ৩৫ কোম্পানির

ফ্লোর প্রাইস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার থেকে ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নেয়ার পর আজ থেকে উঠেছে ফ্লোর। তবে ৩৫টি কোম্পানির শেয়ারের ওপর এখনো ফ্লোর প্রাইস বহাল রাখা রেখেছে নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি, ২০২৪) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশটি কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে।

আদেশে বলা হয়, ২০২২ সালের ২৮ জুলাই কমিশনের জারি করা আদেশ অনুসারে ফ্লোর প্রাইস ও অন্যান্য শর্তগুলো শুধুমাত্র ৩৫টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া শেয়ার দরের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা সংক্রান্ত ২০১৯ সালের ১৪ নভেম্বর জারি করা কমিশনের আদেশ ফ্লোর প্রাইস বহাল রাখা ৩৫টি কোম্পানি বাদে বাকিসব কোম্পানির শেয়ারের জন্য প্রযোজ্য হবে।

যে ৩৫টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল রাখা হয়েছে সেগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, বিএটিবিসি, বেক্সিমকো, বিএসসিসিএল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টীল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স এগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, কেপিসিএল, কাট্রালি টেক্সটাইল, মালেক স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনাটা, রবি আজিয়াটা, সায়হাম কটন, শাশা ডেনিম, সোনালী পেপার, সোনার বাংলা ইনস্যুরেন্স, শাইন পুকুর সিরামিকস, শাহজীবাজার পাওয়ার, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬