Logo

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা

বাংলাদেশ শিপিং কর্পোরেশন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড প্রান্তিক সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ জানুয়ারি বিকাল ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৩ টাকা ৩০ পয়সা আয় করেছিলো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬