Logo

এবি ব্যাংক পিএলসি. এবং ন্যাশনাল পলিমার এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পিএলসি. সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সম্মানিত ডিলারদের নগদ লেনদেন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি “কালেকশন সেবা প্রদান চুক্তি” স্বাক্ষর করেছে।

এবি ব্যাংক পিএলসি.-এর হেড অব বিজনেস ইফতেখার এনাম আওয়াল এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চিফ ফিনানসিয়াল অফিসার আবু জাফর (এফ সি এ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তি স্বাক্ষর করেন।

এবি ব্যাংক পিএলসি.-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানসিয়াল অফিসার কে. এম. মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোঃ আমিনুর রহমান এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর হেড অফ কর্পোরেট ফিনান্স মোহাম্মাদ মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬