শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৪ পয়সা।
উল্লেখ্য, সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ছিল গত ৩ ডিসেম্বর।