Logo

বেনাপোল এক্সপ্রেসে আগুন পরিকল্পিত নাশকতা : নিহত ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) খ. ড. মহিদ উদ্দিন বলেন, আগুনের কারণ এখনই বলা যাবে না কারা করেছে। তবে এটি যে নাশকতা সেটি স্পষ্ট। বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এ নাশকতা করা হয়েছে। আগুনে এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপীবাগ এলাকায় ঘটনাস্থল পরিদর্শকে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মহিদ উদ্দিন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষ, যাত্রীদের প্রতি, শিশু, নারীদের প্রতি এ ধরনের অমানবিক ও সহিংসতা, মানুষ পুড়ে মারা এটা কোনোভাবেই কাম্য নয়। কোনো মানুষ এটা গ্রহণ করতে পারে না। এ কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬