Logo

শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল

নতুন কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ৬ জানুয়ারি শনিবার সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একাধিকবার বলেছেন, ‘৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে।’

এদিকে বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি। এছাড়া ৫ জানুয়ারি সারা দেশে লিফলেট বিতরণ করবে এলডিপি নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬