ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ ৬৩ হাজার টাকার। ১২ কোটি ২২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
অন্যান্য কোম্পানিগুলো হলোঃ- ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন, ইনট্রাকো রিফুয়েলিং, এমারেল্ড অয়েল, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।