Logo

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস শেয়ার বিও হিসাবে জমা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড পরিশোধিত মূলধনের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। গেল ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি পরিশোধিত মূলধনের ৬০ লাখ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন তোলার সম্মতি পেয়েছিল।

কোম্পানিটি বিদ্যমান ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা থেকে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা মূলধন বাড়াবে।

ওয়াইম্যাক্স জো হোল্ডিংসের ৫৭ লাখ ৬০ হাজার শেয়ার, ওফেনহ্যাফেন হোল্ডিংসের ১ লাখ ২০ হাজার এবং এনজে হোল্ডিংস লিমিটেডের ১ লাখ ২০ হাজার শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬