Logo

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৪ জানুয়ারি, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড।

কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৮ জানুয়ারি, সোমবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬