Logo

ধানমন্ডিতে পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছে অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ার তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছে। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬